সিঁড়ি
উজানে
উর্বর স্রোত
আত্মোৎসর্গে মাছেরা
আনন্দোৎসবে মাতে
জল আর মাছ
ঘাটের সিঁড়িতে
লাগে
কলঙ্ক তিলক
শোধের লাল থেকে
কালচে রূপে
পাথরে স্পষ্ট হয়
উদভ্রান্তের দল
উদ্ভট রাতে ভাঙে
সিঁড়ির ধাপ
অলীক স্বপ্নে
খসায় ইট আর
পলেস্তারা
তারপরও
জেগে থাকে
আকাশের তারা
তারপরও
জেগে থাকে
গেঁয়ো সবুজ আর অন্তরের লাল।

অরুণাভ পাল নামেই লেখালেখি করেন। প্রকৃত নাম অরবিন্দ পাল। ময়মনসিংহ জেলার নান্দাইলে বসবাস করেন। কলেজে শিক্ষকতা করতেন, সম্প্রতি অবসর নিয়েছেন। বিভিন্ন পত্রিকায় গল্প ও কবিতা ছাপা হয়েছে । ছোট কাগজ ‘সমন্বয়’ এর সম্পাদক। আবৃত্তি সংগঠন ‘ উচ্চারণ’ এর সভাপতি। দৈনিক সময়ের আলো পত্রিকার নান্দাইল প্রতিনিধি। স্ত্রী নূপুর দত্ত শিশু কাননের একজন পরিচালক। এক ছেলে এক মেয়ের জনক।
Post Views: 177
