অরূপ

অতীত ও মুখোশ

এক

যারা একসময় আমাকে  ভালবাসত তাদের মুখের আদল একদিন পাল্টে যায়,আমি সুচারু ভাবে দেখি। দেখি মানুষের পদচিহ্ন,তাদের রেখে যাওয়া ক্ষতদাগ। নিজেকে গুটিয়ে নি অভেদ্য খোলোসে।
বাকি পৃথিবী কে তর্জনী উঁচিয়ে চুপ করতে বলি।
ভয় পাই তাদের,মনের এবং জীবন  থেকে সরিয়ে দি
শুকনো পাতার ধুসরতা আমার  খুব  পছন্দ। তাদের আকুতি কান পেতে শুনি। যেতে যেতে ও তাদের কি অনুরনণ ।মনে  হয়  আমারই ঝরে পড়া দিন।

দুই

বৃস্টি র পর  পৃথিবী শান্ত হয়, থামে না আমার ভেতরের দ্বন্দ্ব। ডিপ্রেশন আমার কাছে এক নিম্নচাপ। বন্ধুরা চলে যাবার আগে ছুড়ে দিয়ে ছিল উপহাস, হতে কফি কাপ নিয়ে তাদের  চলে যাওয়া দেখি  আমার গায়ে লেগে থাকে অযোগ্যতা।

অরূপ সরকার,জন্ম  1995  সালের 23 শে জুন  লেখা লেখি শুরু 2016 সাল থেকেই

প্রকাশিত বই  পর্ণমোচীর দেশ 
শিক্ষা গত যোগ্যতা ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর  কাশী হিন্দু বিশ্ব বিদ্যালয়।
বর্তমানে  সরকারি চাকরি রত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Shopping Cart
Scroll to Top