বিরথ চন্দ্র মণ্ডল 

ভাঙন এবং অনুবীক্ষণ যন্ত্র        


ইদানিং ছোট খাট ভাঙন ঘটছে
পদ্মার চরে । অসংখ্য ভরাট সংসার , 
বাস্তুজমি  নিয়ে যাচ্ছে গঙ্গার ঢেউ ।

জল মাটির নির্দিষ্ট অনুপাতে মাটির  
গঠন চেনা গেলেও , কোন কোন 
হলুদিয়া পাখি মাটি দেখলেই ভিত গড়ে।

গঙ্গা পদ্মা সহ মানুষের সমস্ত মাটির চরে
স্বার্থ লোভ লালসার  ঢেউ আসে। বুক ভাঙে ,
 মন ভাঙে। বিষন্নতায় ভরে দেয় আমূল পৃথিবী 

আসলে ; কোন কিছুর বন্ধন , প্রেম  কিংবা ভালোবাসা
বুঝতে  হলে অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহারিক প্রয়োগ বিধি চাই।

 

বিরথ চন্দ্র মণ্ডল 

আশাবরী সাহিত্য পত্রিকা দীর্ঘ পঁচিশ বছর (শেষ সংখ্যা ২০১৯ )সম্পাদনা করেছেন। ছোট বেলা থেকেই গল্প ও কবিতা লেখার নেশা। পশ্চিম বঙ্গের অসংখ্য লিটল ম্যাগাজিনে লিখে আসছেন। সানন্দা, শতাব্দীর বাংলা, এবং সায়ক, সৃজন, আপন জন, বঙ্গদেশ,বর্ণদীপ সহ অসংখ্য কাগজে । ” পর্ণমোচী রক্তক্ষরণ “ও  ” ঈশ্বর ও বিষাদ” দুটি কাব্যগ্রন্থ প্রকাশের পথে। লেখালেখির সাথে ছবি আঁকা ও গান গাওয়ার তীব্র নেশা। 

 



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =

Shopping Cart
Scroll to Top