নাভি
কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলেও পেশার বাইরে তাঁর নেশা হল সাহিত্য, শিল্প ও সংস্কৃতি। বিভিন্ন পরিচিত পত্রিকায় নিয়মিতভাবে তাঁর নানাধরণের লেখা প্রকাশের পাশাপাশি নাটক, নৃত্যনাট্য ও শ্রুতিনাটক রচনা এবং মঞ্চায়নের মাধ্যমে বিকশিত তাঁর প্রতিভা।
খুব ছোটবেলা থেকেই তাঁর লেখালেখির শুরু। লেখেন ছোটবড় সকলের জন্যই। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। তার মধ্যে ‘ভূতের বৃন্দাবন’, ‘দুর্দান্ত দশ’, ‘পাতায় পাতায় ভয়’, ‘গুহা গোখরো গুপ্তধন’, ‘রুয়েঞ্জোরি রহস্য’, ‘মেজর অ্যান্ড মেজর’ বা ‘অন্ধকার ডট কম’ প্রভৃতি গ্রন্থগুলি ইতোমধ্যেই সুধী পাঠকসমাজের কাছে সমাদৃত। তাঁর রচিত ও সুরারোপিত বহু নাটক ও নৃত্যনাট্য বিভিন্ন মঞ্চে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। অপেরা-নাটক “আলাদিন” বেশ কয়েকবার মঞ্চস্থ হওয়া ছাড়াও হাওড়ার একটি নাট্য কর্মশালায় ব্যবহৃত হয়েছে।
একসময় সম্পাদনা করেছেন সাহিত্য পত্রিকা “আলো অন্ধকার”। কিছুদিন আগে পর্যন্ত নৈর্ঋত প্রকাশনের ছোটদের পত্রিকা “জলফড়িং”-এর সম্পাদনা করেছেন। ঝুলিতে রয়েছে কয়েকটি পুরস্কার, যার মধ্যে “কিশোর ভারতী সাহিত্য পুরস্কার”, “সংশপ্তক পুরস্কার”, “টেগোর ভিলেজ সাহিত্য সম্মাননা” প্রভৃতি উল্লেখযোগ্য।
