মন্দিরা ঘোষ

ঠুঁটো 

সময় পেরিয়ে যাওয়া খুব কি অসংগত 
এতো যে মেপে মেপে সাবধানী রং 
কতটা  আকাশ নেবে কতটা জল
  মাপা হলো তাও
 
আমি তো পারিনি কিছুই
সমাধানে আঁকিনি কোনও সিঁড়ি 
দাপাদাপি কানাকানি
রগ ফুলে ওঠা–  সবই তো রেখেছি মেপে
তোমাদেরই মাপে
 
কখন যে আঙুল পাথর হলো
সারা গায়ে অস্ফুট কান্নার রতি
সয়েছি সেসবও খুব
 
সইতে পারিনি শুধু হা হা খোলা
 রক্তের গুহালিপি
অহেতুক মরমে পুড়েছি খালি
 
এখন ঘুমের ভিতরে জেগে জেগে দেখি
 সমস্ত আঙুল পুড়ে পুড়ে
 আমি ঠুঁটো হয়ে গেছি
 

 মন্দিরা  ঘোষ

জন্ম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতক। লেখা শুরু মূলত একের দশক থেকে। বিভিন্ন পত্রপত্রিকা,  লিটিল ম্যাগাজিন ও ওয়েব ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি। আটটি কাব্যগ্রন্থ ও তিনটি কাব্য পুস্তিকা রয়েছে। পেয়েছেন ‘মিশুক শব্দের মলাট’  কাব্যগ্রন্থের জন্য কচিপাতা সাহিত্য সম্মান পুরষ্কার, ১৪০০ সাল সাহিত্য সম্মাননা, সমিধ সম্মাননা ২০২০ এবং  কবিশেখর সাহিত্য সম্মাননা ২০২৩। 

 

1 thought on “মন্দিরা ঘোষ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

18 − 15 =

Shopping Cart
Scroll to Top