সন্দীপ যাযাবর দত্ত

ছিট মহল 

 
তখন সোমত্ত রাত। নিস্পৃহ বিছানা। ধ্বস্ত বালিশ।
ঘুমের শেকলে বাঁধা বেদুইন স্বপ্ন।
আমি জিজ্ঞেস করি, “বাসা বাঁধো না কেন?”
তারা উত্তর দেয়, “যাতে জেগে উঠতে পারো।”
আমি বাস্তবিক জেগে উঠি। নীল রাত বাতির আলোয়।
আয়নার সামনে দাঁড়াই। সে আমাকে আক্ষরিক অনুবাদ করে।
আমি বলি, “ব্যঞ্জনা কই?” সে বলে, “নগ্নতার কীই বা ব্যঞ্জনা!”
আলনার দিকে তাকাই। হ্যাঙ্গারে আমারই অশরীরী অন্তর্বাস।
প্রবেশ করতে চাইলে, সে সতর্ক করে, “অনুপ্রবেশ নিষিদ্ধ।”
বিভ্রান্ত সীমান্তে দাঁড়িয়ে আছি। ছিট মহলের মতো।
আমার কোন দাবিদার নেই।

 

জন্ম ও বেড়ে ওঠা পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা। পেশা শিক্ষকতা, নেশা লেখালিখি। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে কবিতা, গল্প, অণুগল্প ইত্যাদি। লেখালিখির বাইরে অন্যতম পছন্দ ভ্রমণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 + 9 =

Shopping Cart
Scroll to Top