তোমাকে নিয়ে যা যা ভেবেছি
এই যে আলো জ্বলে উঠলে তুমি কুঁকড়ে থাকো
কুনো-উভচর হয়ে এ তোমার অদ্ভুত যাপন আমি মানতে পারি না
সাংঘাতিক আকাঙ্খা জাগে
জানো তো, এ মস্তিষ্ক কেবলই রতিময়,
তোমাকে পাবার ইচ্ছেগুলো ঘোরে এ বাতি থেকে আলোকবর্ষে
সে তুমি আনমনা থাকো যতই
আমি তো টুকে রেখেছি তোমার নাম, নোটবুকের শেষ পেজ
কে কী বললো, ভাবি না
তুমি যখন শুয়ে থাকো ক্যাথরিনা মনে হয়
ডগি- স্টাইলে জেনিফার লোপেজ
ধারা
তোমাকে অবশেষে আবিষ্কার করি
খড়ের গাদার ঠিক বিপ্রতীপে আলোর কিরণ আসে
উল্টান তানপুরার মতো তুমি
পড়ে আছে একলাবেলায়
ঠিক তোমারই তলদেশ দিয়ে বয়ে যায় তরল, উষ্ণ স্রাব
বহুমাত্রিক সেই ধারা, স্রোত
কোথায় শঙ্খ, কোথায় তুমি
কোথায় ভগীরথ?

শোভন মণ্ডল
জন্ম ২৫ অক্টোবর ডায়মন্ড হারবারে। এখন বাসস্থান গড়িয়া। বর্তমানে পশ্চিম বঙ্গ সরকারের অর্থ দপ্তরের রাজস্ব বিভাগের ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত। লেখা প্রকাশিত হয়েছে দেশ, সানন্দা, স্টেটস ম্যান, কবিসম্মেলন, কবিতা পাক্ষিক, শুধু বিঘে দুই প্রভৃতি সংবাদপত্র ও পত্র পত্রিকায়। শখ- বই পড়া, সিনেমা দেখা, ম্যাজিক দেখানো।

Post Views: 112