মা’কে প্রাগৈতিহাসিক চিঠি
তোমার স্তনের মত গোলাকার চাঁদ
উঠেছে আকাশের ঠিক মাঝখানে।
তৃষ্ণার্ত শিশুর কান্নায় ডুবে যাচ্ছে
শ্রাবণের ঘোর কোলাহল।
পুরাণ এলোমেলো করে
এক সুবিশাল রাক্ষসের ডানা
আমি খুঁজছি।
আমি খুঁজেছি আকাশ এক
তোমার গোলাকার স্তনের মত চাঁদ
সবদিন খিদের স্বপ্নে।

তিতাস বন্দ্যোপাধ্যায়। জন্ম ১/০৯/১৯৯৬। প্রথম বই ‘ঘুম দাও ঈশ্বর’। দ্বিতীয় বই ‘আবেগ ভুলের শামিয়ানা’। বিভিন্ন ছোট পত্রিকায় লেখালিখি করেন। বিশ্বাস করেন, কবিতার কাছেই আছে তাঁর আরাম ও আশ্রয়।
Post Views: 211

অনেকদিন পর তিতাসের লেখা পড়লাম। খুব ভালো লাগল।
ভালো লাগল