উজ্জ্বলকুমার দাস

একযুগ আকাশ ফাঁকা আছে

ক্রমশ কেঁপে উঠছে পাড়ভাঙা নদী !
উনুনে সেদ্ধ হচ্ছে আগুন, ওই গনগনে আঁচ থেকে ভাত -তরকারি নামানো হল। এই নগ্ন শরীর সুতোর গামছা পরে অশ্রুভেজা মাটিতে অজথা খেতে বসে পড়ে ।
রোজ রোজ কাঁটাতারের সীমানায় মরুভূমির চোখ রেখে আসি!
দেশের পতাকায় গর্ভযন্ত্রণার কাদামাটি সোনালি পালকের মতো খসে পড়ছে ।
আর একটু হেঁটে গেলাম ভোরের শুকতারা পর্যন্ত, 
রকমারি মুখোশের ভিড় সরিয়ে অভ্যস্ত সকাল দেখি আয়নার সামনে দাঁড়িয়ে আছে ।
 
 

 

 উজ্জ্বলকুমার দাস

 প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থ “ভাঙন এনে দেবে কবিতায়”(২০২১)প্রকাশিত হয়। আর প্রথম কাব্যগ্রন্থ “কাকতাড়ুয়ার ঘর “(২০২২) প্রকাশিত হয়। লেখালেখি খুব ছোট থেকেই, বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে কবিতা, ছোটগল্প , প্রবন্ধ। কবিতা লিখতে ভালোবাসেন। তাই কবিতা নিয়ে বেঁচে থাকতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Shopping Cart
Scroll to Top